ঢাকা | |

ভারত থেকে আজই আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। মঙ্গলবার (১০ মার্চ)
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:২৫ সময়
ভারত থেকে আজই আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিপিসি সূত্র জানায়, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন খরচ কমবে এবং কম সময়েই তেল সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এর আগে গত রবিবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ-ভারত পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।


সরকারের এই কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবেই প্রথম ধাপে ৫ হাজার মেট্রিক টন ডিজেলের চালান বাংলাদেশে পৌঁছাতে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে