ঢাকা | |

১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল পুলিশের সেই উপকমিশনার কোহিনূর মিয়া

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:১৮ সময়
১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল পুলিশের সেই উপকমিশনার কোহিনূর মিয়া

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারির বরখাস্তের আদেশ বাতিল করা হয়। একই সঙ্গে বরখাস্তকালীন সময়কে চাকরির সময় হিসেবে গণ্য করে বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ সব সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলার ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছিল। তবে একই অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোতে আদালত তাকে নির্দোষ সাব্যস্ত করে খালাস দেন। রাষ্ট্রপতির কাছে করা তার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর হওয়ায় বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তা চারদলীয় জোট সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তবে ২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি একাধিক মামলার মুখে পড়েন।


২০০৬ সালে ধানমন্ডিতে শাহিন সুলতানা শান্তা নামে এক নারীকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত এই মামলায় তাকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, সাক্ষীরা ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি এবং অভিযোগ প্রমাণিত হয়নি। এ ছাড়া ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনের সময় সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায়ও তিনি অভিযুক্ত ছিলেন। ২০১১ সালে সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দিলেও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।


আদালতের এই রায় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রায় ১৫ বছর পর কোহিনূর মিয়া তার হারানো পদমর্যাদা ও সুবিধা ফিরে পেলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে