ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাঁচামাল সংকটে চাহিদা মেটাতে ব্যর্থ, বাণিজ্য হারাচ্ছে কেপিএম মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ, প্রথম প্রান্তিকে দিলে বিশেষ কর প্রণোদনা ভারতে পূজা দেওয়ার সময় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৮ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল নড়াইলে সাত হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা ইরানের জন্য ‘ভয়ঙ্কর অশনিসংকেত’, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হাজার হাজার প্যারাট্রুপার

ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে ছয়জন প্রবাসীকে
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।


বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের আগ্রাসন এবং চলমান সংঘাত সম্পর্কিত ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ছয়জন এশীয় নাগরিকের এই কর্মকাণ্ড দেশটির নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে বাহরাইন সরকার কড়া নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাহরাইনের আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে গুজব ছড়ানো বা শত্রু রাষ্ট্রের প্রতি সহানুভূতি প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল’

ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল’