ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর মোদি-মেলোনির একান্ত মুহূর্তের ছবি প্রকাশ, আবারও ট্রেন্ডে 'ম্যালোডি' দেশে দ্রুত পে-প্যাল চালুর আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থানায় সেবা গ্রহণে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আরও সময় প্রয়োজন: কাতার জুনের শেষে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা দিলো সৌদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগে ইরানের বিরুদ্ধে ক্ষোভ
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৫ সময়
ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা দিলো সৌদি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগে ইরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার। সৌদি আরব সতর্ক করে বলেছে, এই হামলা অব্যাহত থাকলে যুদ্ধে ইরানের সর্বোচ্চ পরাজয় ঘটতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে বিমানবন্দর, তেল স্থাপনা এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির মধ্যে গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে সেসব দেশের ওপর আর কোনো আক্রমণ চালানো হবে না। তবে তার এই বক্তব্যের পরও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


সৌদি আরবের অন্যতম বড় তেলক্ষেত্র শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাত হানার পর রিয়াদ তীব্র প্রতিক্রিয়া জানায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের প্রেসিডেন্টের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে কোনো মিল নেই। আরব দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচারে হামলা চালানো হলে এর পরিণতি গুরুতর হবে এবং তা রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে। একইসঙ্গে সৌদি আরব সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে তারা তাদের ভূখণ্ড মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে পারে।


অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাতারসহ উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই এই সংঘাতে জড়াতে চায়নি এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু যুদ্ধ শুরুর পরপরই কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, বন্ধুসুলভ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এই ধরনের হামলা বড় ধরনের বিশ্বাসঘাতকতার শামিল।


তবে কাতার প্রতিশোধমূলক হামলার পথে না গিয়ে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাবে বলেও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর

৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর