ঢাকা | |

সাতসকালে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী

মেগাসিটি ঢাকা আবারও তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে। মঙ্গলবার সকালেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
সাতসকালে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে রাজধানী

মেগাসিটি ঢাকা আবারও তীব্র বায়ুদূষণের কবলে পড়েছে। মঙ্গলবার সকালেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৪১। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। কয়েক দিন আগে ঢাকার বায়ুর মান কিছুটা উন্নত হলেও সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা আবারও দ্রুত বাড়তে শুরু করেছে। আজকের তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের দিল্লি, যার একিউআই স্কোর ২১৮। পাকিস্তানের লাহোর ২১৫ স্কোর নিয়ে তৃতীয়, নেপালের কাঠমান্ডু ১৯২ স্কোর নিয়ে চতুর্থ এবং মিয়ানমারের ইয়াঙ্গুন ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, বায়ুমান এই পর্যায়ে পৌঁছালে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে বের হওয়া কমাতে বলা হয়েছে।


দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং শিল্পকারখানার দূষণ ঢাকার বায়ুর মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাঝে মাঝে বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তনে দূষণ কিছুটা কমলেও স্থায়ী সমাধানের অভাবে পরিস্থিতি বারবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।


পরিবেশবাদীরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বায়ুদূষণ ভবিষ্যতে আরও ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে