ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

হাদির খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে যা বললেন আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই গ্রেপ্তার আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৪:১ সময়
হাদির খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে যা বললেন আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত দুই গ্রেপ্তার আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) রাজধানীর আব্দুল গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


আইজিপি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেসব আসামিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আইজিপি আরও বলেন, চাঁদাবাজদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।


তিনি জানান, দেশের প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও কার্যকরভাবে অভিযোগ জানাতে পারেন।


এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের