ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫৫ সময়
সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সকল সংসদ সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।


সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা