ঢাকা | |

সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি বর্তমান
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৫১ সময়
সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই আবেদন করা হয়েছে।


কোম্পানির দাবি, বেসরকারি খাতের এলপিজির তুলনায় রাষ্ট্রীয় গ্যাসের দাম তুলনামূলক কম হওয়ায় ‘ক্রসফিলিং’ বা এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানির গ্যাস ভরার প্রবণতা বেড়েছে। এই সমস্যার সমাধান এবং বাজারে ভারসাম্য আনতে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর আগেও গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন তারা ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে পরিবহন ব্যয় বৃদ্ধি, অপারেশন খরচ এবং অন্যান্য চার্জ বৃদ্ধির যুক্তি দেখিয়েছিল।


তবে সেই সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রস্তাবটি অনুমোদন করেনি। এবার নতুন করে দাম বাড়ানোর আবেদন করায় বিষয়টি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে