ঢাকা | |

হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৯ সময়
হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


আইজিপি বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া দুইজনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলে বিষয়টি নিয়ে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এসব অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।


তিনি আরও জানান, দেশের প্রতিটি থানাকে কার্যকরভাবে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই অভিযোগ জানাতে পারেন এবং দ্রুত সেবা পান। পুলিশ সদস্যদের আচরণ প্রসঙ্গে আইজিপি বলেন, দায়িত্ব পালনের সময় অতিরিক্ত বা অযাচিত আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে তিনি জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান।


এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে