ঢাকা | |

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরে মৃত্যু

ফেনীতে ছিনতাই হওয়া নিজের অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় শান্ত কুমার সাহা (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৪৮ সময়
ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় কিশোরে মৃত্যু

ফেনীতে ছিনতাই হওয়া নিজের অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় শান্ত কুমার সাহা (১৫) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শান্ত কুমার সাহা ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।


পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শান্ত প্রতিদিন ফেনী শহর থেকে যাত্রী নিয়ে বালিগাঁওয়ের দিকে অটোরিকশা চালাতেন। রোববার রাত আটটার দিকে যাত্রী সেজে দুই ব্যক্তি তার অটোরিকশায় ওঠে। পরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের স্টার লাইন পাম্পের সামনে পৌঁছালে তারা শান্তকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ডোবা থেকে উঠে নিজের অটোরিকশা ছিনতাই হতে দেখে শান্ত সেটির পেছনে দৌড়াতে থাকেন। এ সময় রামপুর রাস্তার মাথা এলাকায় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো সেদিনও তার বাবা গাড়িটি বাড়িতে রেখে গিয়েছিলেন। কিছু উপার্জনের আশায় শান্ত সেটি নিয়ে শহরের দিকে বের হয়েছিল। কিন্তু ছিনতাইকারীদের হাতে পড়ে তাকে জীবন দিতে হয়েছে।


তিনি আরও বলেন, যেখান থেকে যাত্রী তোলা হয়েছিল, সেখানকার আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হতে পারে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। পাশাপাশি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা