ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টের ভোটে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।


৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এই পরিষদই ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সর্বশেষ ভোটাভুটিতে সদস্যরা মোজতবা খামেনির পক্ষে মত দেন এবং নতুন নেতাকে সমর্থন জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি তার স্ত্রী ও মেয়েসহ নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আলি খামেনির বয়স বাড়ার পর থেকেই মোজতবাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। যদিও ৫৬ বছর বয়সী মোজতবা নিজে কখনো প্রকাশ্যে এ বিষয়ে আলোচনা করেননি।


এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি ইরানের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার কথাও বলেন। তবে সেই বক্তব্য উপেক্ষা করেই অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে।


সূত্র: আল-জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস