ঢাকা | |

মোজতবা খামেনির সুপ্রিম লিডার হওয়া ‘দুর্ভাগ্যজনক: সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়ার বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
মোজতবা খামেনির সুপ্রিম লিডার হওয়া ‘দুর্ভাগ্যজনক: সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়ার বিষয়টিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রেয়াস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই ধারণা করছেন মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির পথেই চলবেন এবং কঠোর ধর্মীয় অবস্থান বজায় রাখবেন। পেট্রেয়াস বলেন, নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেলেও মোজতবা খামেনি এখনো আয়াতুল্লাহ উপাধি পাননি, যা শিয়া মুসলিমদের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় শিক্ষার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। তিনি উল্লেখ করেন, কয়েক দশক আগে আলি খামেনি যখন সুপ্রিম লিডার হন, তখনও তিনি তেমন পরিচিত ছিলেন না।


সাবেক সিআইএ প্রধান বলেন, অনেকের আশা ছিল ইরানের নেতৃত্বে এমন কেউ আসবেন যিনি তুলনামূলকভাবে বাস্তববাদী হবেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবি—যেমন পারমাণবিক কর্মসূচি সীমিত করা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার মতো বিষয়গুলো নিয়ে সমঝোতার পথে হাঁটবেন। তবে বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশা পূরণ করবে কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তার মতে, মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর বাস্তবে কী ধরনের নীতি অনুসরণ করেন, তা দেখেই বিষয়টি স্পষ্ট হবে।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর সোমবার তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে