ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আওয়ামী লীগসহ ১৪ দলকে নিয়ে ইসির আলোচনা সভা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ৪৪টি দলের মধ্যে ২২টি দলকে নিয়ে
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৪৬ সময়
আওয়ামী লীগসহ ১৪ দলকে নিয়ে ইসির আলোচনা সভা ছবি : সংগৃহীত
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ৪৪টি দলের মধ্যে ২২টি দলকে নিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে সভা শুরু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২২টি দলের মধ্যে ১৫টি দল মতবিনিময় সভায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত দুটি দল আসেনি। ৩টি দল সভায় না আসার কথা আগেই জানিয়ে দিয়েছিল। বাকিরা কোনো সিদ্ধান্ত জানায়নি।

সংলাপে বসা দলগুলোর মধ্যে রয়েছে- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এনপিপি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ, গণফ্রন্ট, গণতন্ত্রী পার্টি ও নতুন নিবন্ধিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

বিএনপিসহ ২২টি দলকে নিয়ে বিকেলে আলোচনায় বসার কথা থাকলেও সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানা যায়।

বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস