ঢাকা | |

‘খেজুরের দাম’ নিয়ে তর্ক, গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

রাজধানীর পুরান ঢাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
‘খেজুরের দাম’ নিয়ে তর্ক, গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী

রাজধানীর পুরান ঢাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের একটি শাখায় ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। শনিবার ইফতারের সময় রায় সাহেব বাজার মোড় এলাকার জনসন রোডে অবস্থিত স্টার হোটেলের ওই শাখায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ক্রেতা ইফতার করতে গেলে খেজুরের দাম নিয়ে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কর্মী ক্রেতাদের ওপর হামলা চালান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতর ও সামনে কয়েকজন কর্মী ও ক্রেতার মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। এক পর্যায়ে একজন কর্মীকে চেয়ার হাতে নিয়ে তেড়ে যেতে দেখা যায়। অন্য একজনকে বোতল দিয়ে আঘাত করতেও দেখা যায়। এতে কয়েকজন ক্রেতা আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় আশপাশে থাকা লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এ বিষয়ে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ জানান, ইফতারের সময় খেজুরের দাম নিয়ে তর্কের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মারধরের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, ভুক্তভোগী ক্রেতারা থানায় অভিযোগ দিতে এসেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে