ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি অস্থায়ী পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি অস্থায়ী পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেমায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর পরিচালিত অস্থায়ী পাম্পে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।


জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদের পাশে একটি অস্থায়ী পাম্প স্থাপন করে দীর্ঘদিন ধরে তেল বিক্রি করা হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পাম্পে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করা অবস্থায় পাওয়া যায়। পেট্রোল মজুত ও বিক্রির বৈধ অনুমতি বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চেয়ারম্যানের ভাইকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।


জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?