ঢাকা | |

রাজধানীতে শীর্ষ চাঁদাবাজ ১৪০ জন

রাজধানী ঢাকায় চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের নতুন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। বর্তমানে তালিকা যাচাই-বাছাই চলছে
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
রাজধানীতে শীর্ষ চাঁদাবাজ ১৪০ জন

রাজধানী ঢাকায় চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের নতুন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। বর্তমানে তালিকা যাচাই-বাছাই চলছে এবং শিগগিরই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, অভিযান যেন কোনোভাবে ব্যর্থ না হয় সেজন্য পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি জানান, অভিযান প্রথমে ঢাকায় শুরু হয়ে পরে পর্যায়ক্রমে সারা দেশে পরিচালিত হবে।


পুলিশ সূত্রে জানা গেছে, তালিকায় প্রায় ১৪০ জন শীর্ষ চাঁদাবাজের নাম রয়েছে। কাওরান বাজার, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকায় চাঁদাবাজদের সংখ্যা তুলনামূলক বেশি। ইতিমধ্যে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারের কাছে জমা দিয়েছেন। যাচাই শেষে এসব তালিকা ডিএমপি সদর দপ্তরে পাঠানো হয়েছে।


পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই অভিযান শুরু হবে। এজন্য থানার এসআই ও এএসআইদের প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে এবং তালিকাভুক্ত অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। এজন্য চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন