ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার বাংলাদেশ
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী রিয়াদের পূর্ব দিকে অন্তত সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। এর প্রায় এক ঘণ্টা আগে আরও আটটি ড্রোন ধ্বংস করার তথ্যও প্রকাশ করা হয়েছিল। এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালালে ইরান পাল্টা আঘাত হানবে না। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ভূখণ্ডে হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।


এর প্রতিক্রিয়ায় সৌদি আরবসহ আশপাশের কয়েকটি দেশকে লক্ষ্য করে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, গত কয়েক ঘণ্টায় দফায় দফায় আসা ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।


বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কেন্দ্র করেই এসব হামলা পরিচালনা করছে ইরান। এর আগে তেহরান সতর্ক করে জানিয়েছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে, তাদেরও এই সংঘাতের প্রভাব মোকাবিলা করতে হতে পারে।


সাম্প্রতিক এসব ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক মহল কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানালেও উত্তেজনা এখনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!