ঢাকা | |

সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ-পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

সারাদেশে খালগুলো থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে পানিপ্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে বলে
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময়
সারাদেশে খালের প্রতিবন্ধকতা-প্রবাহ-পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিব

সারাদেশে খালগুলো থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে সঠিকভাবে পানিপ্রবাহ নিশ্চিত করা এবং খাল পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার সকালে রাজধানীর মুগদা থানার মান্ডার শাপলা সিটি এলাকায় একটি খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে দখল ও অবৈধ স্থাপনার কারণে অনেক খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এসব খাল দখলমুক্ত করে পুনরায় সচল করতে সরকার উদ্যোগ নেবে।


তিনি বলেন, খালের ওপর থাকা সব ধরনের বাধা অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা তাদের আশ্রয় বা প্রশ্রয় দেবে তাদেরও আইনের আওতায় আনা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যেন আবার দখল বা ভরাট না হয়, সে জন্য খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।


তিনি আরও বলেন, খাল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের অধীনে রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!