ঢাকা | |

মধ্য ইসরায়েল ও তেল আবিবে ইরানের ব্যাপক মিসাইল হামলা

ইসরায়েলের বৃহত্তর তেল আবিব এলাকা এবং মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অংশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে দেশটির সামরিক
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৭ সময়
মধ্য ইসরায়েল ও তেল আবিবে ইরানের ব্যাপক মিসাইল হামলা

ইসরায়েলের বৃহত্তর তেল আবিব এলাকা এবং মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অংশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার (৭ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তেল আবিবসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলার সতর্কতা জারি করা হয়েছে। একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সংকেত এর আগেও দক্ষিণ ইসরায়েলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধরা পড়েছিল।


শুক্রবার (৬ মার্চ) সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার সময় এসব বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। অন্যদিকে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, প্রতিপক্ষ এখনো ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা পুরোপুরি বুঝতে পারেনি। তিনি দাবি করেন, ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির শক্তিশালী ভাণ্ডার রয়েছে, যা যেকোনো বড় ধরনের আগ্রাসন মোকাবিলায় সক্ষম।


এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত প্রশমনের চেষ্টা চালালেও ইরানের পক্ষ থেকে দেওয়া কঠোর বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আগামী কয়েক দিনে আরও গভীর সংকটে রূপ নিতে পারে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ