ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি

পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সৎ আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৯ সময়
পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে: আইজিপি

পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সৎ আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে দায়িত্ব পালনে সততা ও মানবিকতা আরও শক্তিশালী হয়। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আইজিপি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং পুলিশ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। তাই পুলিশ সদস্যদের ধর্মীয় মূল্যবোধ ধারণ করে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। তিনি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও মানবিক আচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান। এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান আইজিপি। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করিম। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় আজান বিভাগে চট্টগ্রাম জেলার কনস্টেবল মো. মনিরুল ইসলাম প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় এবং রাজশাহী মহানগর পুলিশের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক তৃতীয় হয়েছেন। কেরাত বিভাগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের লিনেন কিপার মো. আব্দুল আউয়াল প্রথম, ৩ এপিবিএনের নায়েক আবু মুসা দ্বিতীয় এবং ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন। হামদ ও নাত বিভাগে ১১ এপিবিএনের কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর প্রথম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় এবং বরিশাল মহানগর পুলিশের কনস্টেবল এস এম মশিউর রহমান তৃতীয় হয়েছেন।


এছাড়া ‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ প্রথম, ৪ এপিবিএনের কনস্টেবল আ ম মো. উমর ফারুক বায়েজিদ দ্বিতীয় এবং রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের কনস্টেবল মোছা. এসমোতারা খাতুন তৃতীয় হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?