ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৮ সময়
শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ

ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য বন্ধ রাখা হতে পারে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসি জানায়, আন্তর্জাতিক আইন এবং যুদ্ধকালীন পরিস্থিতির আলোকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, যুদ্ধের সময়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসলামি প্রজাতন্ত্র ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে।


আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ বা তাদের সমর্থক দেশগুলোর কোনো জাহাজ ওই এলাকায় প্রবেশ করে, তাহলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। তেলের দাম দ্রুত বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।


বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর মধ্যে হরমুজ প্রণালি অন্যতম। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। তাই এই নৌপথে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়