ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের অতর্কিত হামলা

ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ষষ্ঠ দিনে পৌঁছেছে। প্রথম দফার অতর্কিত হামলার পর পাল্টা
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১৭ সময়
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের অতর্কিত হামলা

ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ষষ্ঠ দিনে পৌঁছেছে। প্রথম দফার অতর্কিত হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ফলে পুরো অঞ্চলে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের প্রভাব ইতোমধ্যে লেবানন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ মার্চ পর্যন্ত সংঘর্ষে এক হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।


এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ইরানি হামলার পর জ্বালানি সংরক্ষণাগারের কাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার তারা তিনটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়েছে।


সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির তথ্য অনুযায়ী, হামলার পর প্রথম দুই দিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে অন্যত্র চলে গেছেন। লেবাননেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে প্রায় ৫৮ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যের বাড়ি, রাস্তা বা খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।


এদিকে সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মার্চের মধ্যে প্রায় ১০ হাজার সিরীয় নাগরিক এবং প্রায় এক হাজার লেবানিজ নাগরিক সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছেন।


বিশ্লেষকদের মতে, সংঘাত দ্রুত থামানো না গেলে এটি মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’