ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করার
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:১ সময়
১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে পারে সরকার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করার চিন্তা করছে সরকার। বিষয়টি অনুমোদনের জন্য বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হতে পারে। যদি ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি পেতে পারেন। সরকার ইতোমধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা রয়েছে।


এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি থাকায় ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা ছিল। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিনটিও ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে সরকারি কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করতে পারবেন। এদিকে ঈদের ছুটির পরে যদি কেউ ২৪ ও ২৫ মার্চ ছুটি নিতে পারেন, তাহলে তাদের মোট ছুটি দাঁড়াবে ১২ দিন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে।


অন্যদিকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে সড়ক, রেল ও নৌপথে চাপ কিছুটা কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!