ঢাকা | |

১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানিয়েছেন, এই কর্মসূচি তদারকির জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়েছে।


সরকার বলছে, কৃষক কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়—এটি দেশের কৃষকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, প্রশিক্ষণ এবং আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সরকারি সেবা পাবেন। এ সুবিধা শুধু শস্য উৎপাদনকারী কৃষকদের নয়, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধ খামারিদের জন্যও প্রযোজ্য হবে। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ৯টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে।


সরকার জানিয়েছে, ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর