ঢাকা | |

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৩ সময়
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করতেই এই বিশেষ ফ্লাইটের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, দুবাইয়ে আটকে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে, ফলে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার জন্য অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর