ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে : বিশ্লেষকের সতর্কবার্তা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে : বিশ্লেষকের সতর্কবার্তা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই গবেষক আল-জাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের বাজারে বড় ধাক্কা লাগবে।


তিনি আরও জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে। হামলার প্রথম দিনেই গ্যাসের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে এবং ইউরোপে কয়েক দিনের মধ্যেই দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। অনেক দেশ এখন আগাম পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে।


বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ