ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ২০০

গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে প্রথম ও দ্বিতীয় ইসরাইলি বোমা হামলায় হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় মৃত্যু
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, সকাল ৯:৬ সময়
গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ২০০ ছবি : সংগৃহীত
গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে প্রথম ও দ্বিতীয় ইসরাইলি বোমা হামলায় হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় মৃত্যু বেড়ে ২০০ তে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২০ জন এবং আহত হয়েছেন অন্তত ৭৭৭ জন।

গাজার সরকারি সংবাদমাধ্যম সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মঙ্গলবার ও বুধবার জাবালিয়ায় ইসরাইলি হামলাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেছেন, এই ‘অসমানুপাতিক হামলা’ ‘যুদ্ধাপরাধ’ হতে পারে।

ইসরাইলের দাবি, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী রাফাহ ক্রসিং পার হয়ে মিশরের উদ্দেশ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা ছেড়েছেন চার শতাধিক বিদেশি পাসপোর্টধারী নাগরিক ও আহত ফিলিস্তিনিরা। ২৫ দিনের চলমান সংঘাত থেকে বুধবার (১ নভেম্বর) প্রথমবারের মতো গাজা ছাড়ার সুযোগ পান এসব নাগরিক। এ সময় অনেকে স্বস্তি প্রকাশ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী— ৪০০ জনেরও বেশি মানুষ গাজা ছেড়েছেন। যার মধ্যে দ্বৈত ফিলিস্তিনি নাগরিক ছাড়াও অন্যান্য দেশের নাগরিকদের সংখ্যা ৩৩৫ জন। আর ৭৬ জন আহত ফিলিস্তিনি। 

এর আগে মিশর থেকে দুই শতাধিক ট্রাক জরুরি ত্রাণ নিয়ে গাজায় প্রবেশ করে। তবে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলের কোনো লোককে রাফাহ সীমান্ত দিয়ে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত শুধু বিদেশিদের জন্য ওই সীমান্ত খুলে দেওয়া হয়েছে। 

গত ৭ অক্টোবর ফিলিস্তিনির অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের মধ্যে পড়ে যান অনেক বিদেশি পাসপোর্টধারী। যুদ্ধের পর থেকে গাজা ছাড়ার চেষ্টা করছিলেন তারা। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্থতায় অবশেষে সেই সুযোগ পেয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে আটকে যাওয়া বিদেশি নাগরিকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প