ঢাকা | |

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩২ সময়
বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করেই তারা দেশে ফেরেন। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা–দুবাই–ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে এবং পরে রাতেই সেখান থেকে বাংলাদেশিদের নিয়ে ঢাকায় ফিরে আসে।


এ ছাড়া আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে দ্বিতীয় ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে এবং স্থানীয় সময় রাতে আবার ঢাকার উদ্দেশে রওনা হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস বাংলা এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।


বিশেষ করে যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর