ঢাকা | |

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন আহমেদ (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায়
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৯ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৯ সময়
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নয়ন আহমেদ (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ভালুকা ও ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা–সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন আহমেদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠাঁলী এলাকার বাসিন্দা এবং আরফান শেখের ছেলে। তিনি ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে শাহাদাত শাকিল নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়িয়া এলাকা থেকে ভালুকার দিকে যাচ্ছিলেন নয়ন। রাত সাড়ে ১০টার দিকে ভালুকা–ফুলবাড়িয়া সীমান্তের জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়ন আহমেদের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা শাকিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নয়ন আহমেদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর