ঢাকা | |

দুই অভিনেত্রীর ‘চড়’ কাণ্ড, ব্যবস্থা নিচ্ছে শিল্পী সংঘ

ছোট পর্দার দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈকে ঘিরে একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৬ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৬ সময়
দুই অভিনেত্রীর ‘চড়’ কাণ্ড, ব্যবস্থা নিচ্ছে শিল্পী সংঘ

ছোট পর্দার দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈকে ঘিরে একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুটিং চলাকালে তাকে চড় মেরে আহত করার অভিযোগ তুলেছেন সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে একটি নাটকের শুটিংয়ের সময় সহশিল্পী তানজিন তিশা তাকে সবার সামনে চড় মারেন। তার ভাষ্য অনুযায়ী, নাটকের একটি দৃশ্যে তিশাকে চড় মারার অভিনয় ছিল। নির্দেশনা অনুযায়ী তিনি নরমভাবে চড় দেন, কিন্তু এরপর তিশা নাকি তাকে পাল্টা চড় মারেন।


সামিয়া আরও দাবি করেন, ঘটনাটি শুধু একবারে সীমাবদ্ধ ছিল না; বরং সেটে উপস্থিত সবার সামনে তাকে একাধিকবার আঘাত করা হয়। অন্যদিকে এ অভিযোগের জবাবে তানজিন তিশা বলেন, তিনি নাটকের চরিত্র অনুযায়ী অভিনয় করেছেন। তার কথায়, তিনি এমন একটি চরিত্রে অভিনয় করছেন যেখানে চরিত্রটির আচরণ অস্বাভাবিক। সেই চরিত্রের প্রয়োজনেই কিছু দৃশ্য করা হয়েছে, যা নাটকটি প্রকাশ হলে দর্শকরা বুঝতে পারবেন।


ঘটনাটি নিয়ে নাটকের পরিচালক রাফাত মজুমদার বলেন, নাটকের গল্পের প্রয়োজনে একটি চড়ের দৃশ্য রাখা হয়েছিল। অভিনয়ের সময় দুজন শিল্পী একে অপরকে আস্তে করে চড় দিতে গিয়েই হয়তো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি সামনে আসার পর অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, কোনো শিল্পীর সঙ্গে সমস্যা বা মতভেদ দেখা দিলে তা আগে সংগঠনকে জানানো উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফা অভিযোগ প্রকাশ করা সংগঠনের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


সংগঠনটির মতে, এ ধরনের ঘটনার সমাধান হওয়া উচিত পারস্পরিক আলোচনা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে, যাতে পেশাজীবী মহলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এবং বিভ্রান্তি সৃষ্টি না হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর