ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতের বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়
রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো সরকার

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সংশ্লিষ্ট খাতের বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এই অর্থ ছাড়ের ফলে রপ্তানি খাতে বিদ্যমান তারল্য সংকট অনেকটাই কমবে।


অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা মিলিয়ে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত অর্থ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।


শিল্প সংশ্লিষ্টদের মতে, এই অর্থ ছাড়ের ফলে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সহজ হবে এবং কাঁচামাল আমদানি ও ইউটিলিটি বিল পরিশোধে আর্থিক চাপ কমবে। এতে তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখতে সহায়তা মিলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস