ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বকাপে খেলতে পারবেন না রদ্রিগো

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রদ্রিগো গুরুতর চোটে পড়েছেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, দুপুর ১০:১ সময়
বিশ্বকাপে খেলতে পারবেন না রদ্রিগো

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রদ্রিগো গুরুতর চোটে পড়েছেন। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, রদ্রিগোর ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার।


পেশির চোট থেকে সেরে উঠে গত সোমবার গেতাফের বিপক্ষে ম্যাচে মাঠে ফেরেন রদ্রিগো। ম্যাচের ৫৪তম মিনিটে তাকে বদলি হিসেবে নামানো হয়। তবে ৬৬তম মিনিটে প্রতিপক্ষের সঙ্গে বলের জন্য লড়াই করতে গিয়ে তিনি আবার চোট পান।


স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড