ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে গুলিস্তানে চাঁদার চাপ: নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনের মতো আজও নানা কর্মসূচি পালন করবে সরকারি দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৪ সময়
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনের মতো আজও নানা কর্মসূচি পালন করবে সরকারি দফতর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচির কারণে রাজধানীর কয়েকটি সড়কে যানজট বা সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন করবেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।


দুপুর ২টায় লক্ষীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীও উপস্থিত থাকবেন। এদিকে বিএনপির উদ্যোগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের আয়োজনে আরেকটি ইফতার ও দোয়া মাহফিল হবে।


অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ১১টায় মিরপুর-১১ এলাকার মিল্লাত ক্যাম্পের সামনে ‘ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?