ঢাকা | |

ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন। দলীয় সূত্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন ডা. শফিকুর রহমান।


বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওমরাহ শেষে দেশে ফিরে তিনি পুনরায় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর