ঢাকা | |

‘ইরানি প্রযুক্তি’ দিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
‘ইরানি প্রযুক্তি’ দিয়েই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সামরিক সূত্র বলছে, এই অভিযানে যুক্তরাষ্ট্র কম খরচের ড্রোন ব্যবহার করেছে, যা ইরানের শাহেদ–১৩৬ ড্রোনের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে নকল ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়।


এই অভিযানে এফ–৩৫, এফ–২২ এবং বি–২ স্টেলথ বোমারু বিমানসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয় এমকিউ–৯ রিপার ড্রোন। গোয়েন্দা তথ্য অনুযায়ী, খামেনিকে হত্যার জন্য শনিবার দিনটি বেছে নেওয়া হয়েছিল। কারণ ইহুদিদের পবিত্র দিন ‘সাব্বাত’-এ ইসরায়েল হামলা চালাবে না—এমন ধারণা ছিল ইরানের। কিন্তু শেষ পর্যন্ত সেই দিনেই অভিযান চালানো হয়।


বিশ্লেষকদের মতে, ইরানও পশ্চিমা প্রযুক্তির নকশা অনুসরণ করে নিজেদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে। রাশিয়া ও চীনের সহায়তায় ইরান তার সামরিক প্রযুক্তি উন্নত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর