ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ বছরে
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৫৩ সময়
বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৯ বছরে উভয় দেশ একসঙ্গে যে কাজ করেছে, তা আগের কয়েক দশকেও হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১ নভেম্বর) আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে মোদি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

বার্তাসংস্থাটি বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের সময় ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আনন্দের বিষয় যে আমরা আবারও ভারত-বাংলাদেশ সহযোগিতার সাফল্য উদযাপন করতে সংযুক্ত হয়েছি। আমাদের সম্পর্ক ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। গত ৯ বছরে আমরা একসঙ্গে যে কাজ করেছি, তা আগের কয়েক দশকেও করা হয়নি।

নরেন্দ্র মোদি বলেন, গত ৯ বছরে আমাদের (বাংলাদেশ ও ভারতের) অভ্যন্তরীণ বাণিজ্য তিনগুণ বেড়েছে। আজ আখাউড়া-আগরতলা রেল সংযোগের উদ্বোধন একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে প্রথম রেল সংযোগ।

মোদি আরও বলেন, ‘সীমান্তে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য আমরা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেছি। এটি কয়েক দশক ধরে ঝুঁলে ছিল। আমরা সমুদ্রসীমার বিরোধও সমাধান করেছি। গত ৯ বছরে ৩টি নতুন বাস পরিষেবা চালুর মাধ্যমে ঢাকা, শিলং, আগরতলা, গুয়াহাটি এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে।

ভারতের এই প্রধানমন্ত্রী আরও বলেন, গত ৯ বছরে ৩টি নতুন ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। ২০২০ সাল থেকে পার্সেল এবং কন্টেইনার ট্রেনগুলোও ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে। গঙ্গা বিলাস নামে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী চালু করে ভারত ও বাংলাদেশের মধ্যে পর্যটনও চাঙ্গা করা হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের দিনগুলোর সময় থেকেই বাংলাদেশের সাথে ত্রিপুরার দৃঢ় বন্ধন রয়েছে। আমি আনন্দিত যে, আমরা মৈত্রী তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটও উদ্বোধন করেছি।

বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩টি প্রকল্প ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নয়াদিল্লি থেকে যুক্ত হন নরেন্দ্র মোদি।

প্রকল্প তিনটি হলো আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’