ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায়
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১০:৫ সময়
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আহত এক দলীয় কর্মীকে দেখতে গিয়ে হাতে শটগান নিয়ে বসে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় বিএনপি নেতা আবু তাহের। ঘটনাটি গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর ইউনিয়নে ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত ইউনিয়ন বিএনপি নেতা নুর ছাফা সাবুকে দেখতে গিয়ে ওই ছবি তোলা হয়, যেখানে আবু তাহেরকে একটি লম্বা ব্যারেলের আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। ছবিটি প্রকাশ্যে আসার পর এলাকায় উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন একজন রাজনৈতিক নেতা এমন পরিস্থিতিতে প্রকাশ্যে অস্ত্র বহন করবেন। স্থানীয় সূত্রে জানা যায়, ছবিতে থাকা অস্ত্রটি পাম্প-অ্যাকশন ধরনের শক্তিশালী শটগান, যা সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত মডেলের সঙ্গে মিল রয়েছে।


আইন বিশেষজ্ঞদের মতে, লাইসেন্সধারী অস্ত্র হলেও তা জনসমক্ষে প্রদর্শন করা বিধিসম্মত নয়। প্রয়োজন ছাড়া প্রকাশ্যে অস্ত্র বহন করলে লাইসেন্স স্থগিত বা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগের জবাবে আবু তাহের দাবি করেন, অস্ত্রটি তার বৈধ লাইসেন্সকৃত এবং ব্যক্তিগত নিরাপত্তার কারণে সঙ্গে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়