ঢাকা | |

গভীর রাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিলেন এমপি জসিম উদ্দিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে সরাসরি অংশ
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১৫ সময়
গভীর রাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিলেন এমপি জসিম উদ্দিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে সরাসরি অংশ নেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। রোববার দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন এমপি। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও বেচাকেনা ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন সংসদ সদস্য।


এ সময় হাজী জসিম উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিজিবির সদস্যরা অংশ নেন এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।


স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!