ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

দুয়ার খুলছে বাণিজ্য আলোচনার

দীর্ঘ চার বছর ধরে স্থবির থাকা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দুই
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
দুয়ার খুলছে বাণিজ্য আলোচনার

দীর্ঘ চার বছর ধরে স্থবির থাকা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দুই দেশের প্রতিনিধিরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে সচিবালয়ে যাচ্ছেন ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের মার্চের পর আর বাণিজ্য সচিব পর্যায়ের কোনো বৈঠক হয়নি। একইভাবে সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন ট্রেডের সভা। কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) নিয়েও দুই বছর ধরে কোনো অগ্রগতি নেই।


২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের কূটনৈতিক দূরত্ব বাড়তে থাকায় এর সরাসরি প্রভাব পড়ে বাণিজ্যে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল, স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা এবং বর্ডার হাট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়ে দ্বিপক্ষীয় বাণিজ্য। এর ফলে দেশের রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব দেখা যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি কমেছে প্রায় ৬ দশমিক ৬৮ শতাংশ। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও পাটজাত পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।


বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সরকার গঠনের পর ভারতের এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া এই সম্পর্ক পুনরায় স্বাভাবিক করা উভয় দেশের অর্থনীতির জন্য জরুরি। তাদের মতে, আগের সব বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু করা গেলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য নতুন গতি পাবে। আজকের বৈঠক সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ