ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

ঢাকা: ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৮ সময়
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

ঢাকা: ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে থাকা বাংলাদেশিদের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে আলোচনা হয়েছে এবং সেই অনুযায়ী সেসব যাত্রীদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য কীভাবে সহায়তা প্রদান করা হচ্ছে, সে বিষয়েও প্রধানমন্ত্রী তদারকি করছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানবন্দরে কাজ করছেন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করতে কাজ করছেন। মন্ত্রী জানান, ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।


এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর এসেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। ইরানের আইআরজিসি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে খামেনি নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলায় নিহত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?