ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ঢাকায় ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। রোববার
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৪ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ৪:২৪ সময়
ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ঢাকায় ১ লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি উদ্ধার তৎপরতা এবং প্রাথমিক আশ্রয়ের জন্য শহরের সব খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেন। একই সঙ্গে ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানান।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি খসড়া পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রমের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প