ঢাকা | |

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: ৭ পদে জয়ী আওয়ামী লীগ, জামায়াত ৬টি ও বিএনপি ৪ পদে বিজয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো তিনটি রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে জমজমাট লড়াই হয়েছে। এ নির্বাচনে আওয়ামী
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৫ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৫ সময়
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: ৭ পদে জয়ী আওয়ামী লীগ, জামায়াত ৬টি ও বিএনপি ৪ পদে বিজয়ী

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো তিনটি রাজনৈতিক প্যানেলের অংশগ্রহণে জমজমাট লড়াই হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, জামায়াতে ইসলামি সমর্থিত প্যানেল ৬টি এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ৪টি পদে জয় পেয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আবদুল মন্নান এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী বিজয়ী হন।


এছাড়া, আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে ৮৯২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কক্সবাজার কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া কেন্দ্রে ৮৬ জন ভোট দেন।


এ নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের প্যানেলের অংশগ্রহণে রাজনৈতিক ভারসাম্য দেখা গেছে, যেখানে আওয়ামী লীগ প্যানেল ৭টি পদে জয় পেয়ে অনেককে বিস্মিত করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর