ঢাকা | |

আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর, কত হলো ভরি?

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৯ সময়
আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর, কত হলো ভরি?

দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম জানায়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে, ২৮ ফেব্রুয়ারি সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা নির্ধারণ করা হয়।


এ বছর এখন পর্যন্ত ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ২২ বার দাম বৃদ্ধি করা হয়েছে এবং ১২ বার কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর