ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতাস-হোমনা উপজেলার বিএনপির ৪ নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার বিএনপির চার নেতাকে
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১ সময়
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতাস-হোমনা উপজেলার বিএনপির ৪ নেতা বহিষ্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন- ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী, সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে মো. রাসেল ইসলাম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠান।


তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া জানান, "বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস