ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

মার্কিন হামলা ইরানিদের জন্য ‘সরকার পরিবর্তনের সুযোগ’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরানের জনগণের জন্য তেহরানের ‘সন্ত্রাসী সরকার’ অপসারণের একটি সুযোগ
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
মার্কিন হামলা ইরানিদের জন্য ‘সরকার পরিবর্তনের সুযোগ’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা ইরানের জনগণের জন্য তেহরানের ‘সন্ত্রাসী সরকার’ অপসারণের একটি সুযোগ সৃষ্টি করেছে। ২০২২ সাল থেকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন একাধিকবার অভিযোগ করেছে যে, ইরান মস্কোকে শাহেদ ড্রোন এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কিয়েভ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, "ইরানের জনগণকে সন্ত্রাসী শাসন থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়া ন্যায্য, কারণ এই শাসন ইরান থেকে উৎপন্ন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত সব জাতির নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।"


তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই আমেরিকা দৃঢ় থাকে, বৈশ্বিক অপরাধীরা দুর্বল হয়ে পড়ে।" জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৭ হাজারেরও বেশি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, যা তাদের জনগণ, শহর এবং জ্বালানি খাতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, "ইউক্রেন কখনও ইরানকে হুমকি দেয়নি, তবে ইরানি শাসন পুতিনের সহযোগী হওয়ার পথ বেছে নিয়েছে।"


এর আগে, শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি সরকারের "নিজ দেশের জনগণ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে সহিংসতা" বর্তমান হামলার পটভূমি তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, "বর্তমান পরিস্থিতির মূল কারণ ইরানি শাসনের সহিংসতা ও স্বেচ্ছাচারিতা—বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও দমন-পীড়ন।"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ