ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

সেলেসাও কোচ আনচেলোত্তির সুরে সুর মেলালেন লুলা

২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপা অর্জন করতে ব্যর্থ হওয়া ব্রাজিল দলের সামনে এবার ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি চলছে।
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১০ সময়
সেলেসাও কোচ আনচেলোত্তির সুরে সুর মেলালেন লুলা

২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপা অর্জন করতে ব্যর্থ হওয়া ব্রাজিল দলের সামনে এবার ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি চলছে। দলের কোচ কার্লো আনচেলোত্তি গত বছর দায়িত্ব নেওয়ার পর, দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিল দলের শর্ত জানানোর বিষয়ে সুর মেলালেন। শুক্রবার ব্রাজিলের টেলিভিশন চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেছেন, "আনচেলোত্তি খুবই যুক্তিবাদী এবং বিশ্বাস করেন, যারা শতভাগ ফিট তাদেরই বিশ্বকাপে জায়গা পেতে হবে। শুধু নামের জন্য কাউকে জায়গা দেওয়া হবে না। যারা নিয়মিত খেলছে ও অনুশীলন করছে, তারাই সুযোগ পাবে।"


ব্রাজিলের প্রেসিডেন্ট এই কথা বলার মাধ্যমে নেইমারকে লক্ষ্য করে মন্তব্য করেছেন, যিনি একের পর এক চোটের কারণে মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। আনচেলোত্তি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন, যদি নেইমার শতভাগ ফিট না হন, তবে তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন না। এবার সেই একই বার্তা প্রেসিডেন্ট লুলা দিয়েছেন।


ব্রাজিলের বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে লুলা বলেন, "আমরা আত্মবিশ্বাসী যে, এবার আমরা বিশ্বকাপ জিতব। আনচেলোত্তির সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি একজন খুব সিরিয়াস মানুষ।" তিনি আরও বলেন, "আমাদের শেষ শিরোপার পর ২৪ বছর কেটে গেছে। যদি এবারও জিততে না পারি, তাহলে আমরা শিরোপাহীন থাকার দীর্ঘতম সময় রেকর্ড গড়ব। তাই আমি নিশ্চিত, এবার আমরা জিতব।"


ব্রাজিল এবার গ্রুপ ‘সি’-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে এবার ব্রাজিল মাঠে নামবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের