ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ অবশেষে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বদলি সেই দুই সেকমো টাইব্রেকারে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির পাঁচ বিশেষ সতর্কতা ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত যুবকের দাফন করেই ফের সংঘর্ষ

নতুন গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ

প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নতুন মৌলিক গান নিয়ে আসছে জনপ্রিয় তরুণ ব্যান্ড
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
নতুন গান নিয়ে আসছে ব্যান্ড নিসর্গ

প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নতুন মৌলিক গান নিয়ে আসছে জনপ্রিয় তরুণ ব্যান্ড নিসর্গ। গানটির শিরোনাম ‘নীরব ঠিকানা’, যা শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এমনটাই আশা করছে ব্যান্ডটি। এই গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল, এবং সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস, এবং বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।


ব্যান্ডটির সদস্যরা গানের ব্যাপারে আশাবাদী এবং বিশ্বাস করেন, 'নীরব ঠিকানা' সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে। শিগগিরই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে, এবং এটি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে।


নিসর্গ ব্যান্ড ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত হয় এবং মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। দেশের পাশাপাশি বিদেশেও লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা একটি বড় শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে।


বর্তমানে নিসর্গ ব্যান্ডের লাইনআপে রয়েছেন:

সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট)

লিহাত আরা লেমিস (ভোকালিস্ট)

তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার)

তানজিম আহমেদ দীপু (বেজ গিটারিস্ট)

মো: সেলিম আহমেদ (কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট)

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান

প্রশাসনের কর্মকর্তারা রাজনীতি থেকে দূরে থাকুন: ড. মঈন খান