ঢাকা | |

ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের খোস্ত ও ট্যাঙ্ক এলাকায় আবারও তালেবান বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। তালেবান
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৮ সময়
ফের পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের খোস্ত ও ট্যাঙ্ক এলাকায় আবারও তালেবান বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে জানিয়েছেন, ইফতারের বিরতির পর লড়াই পুনরায় শুরু হয়েছে এবং আফগান বাহিনী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে পাল্টা আক্রমণ চালাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী এ বিষয়ে জানায়, আফগান তালেবানদের সঙ্গে সংঘর্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, সংঘর্ষে ২৭৪ তালেবান সেনা নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছে।


তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান আফগানিস্তানের ওপর নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পাকিস্তান এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর