ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন,৭৫ একর ভূমি জবরদখলের পাঁয়তারা

মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থবছরে সামাজিক
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন,৭৫ একর ভূমি জবরদখলের পাঁয়তারা

মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ অংশীদারের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়। অংশীদাররা আকাশমণি গাছের চারা লাগানোর পর, গাছের ফাঁকে আনারস ও কলার চারা লাগান। কিন্তু, গাছের বয়স চার বছর পার না হতেই প্লটধারীরা নির্বিচারে গাছ কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় চালান দিচ্ছে, যার ফলে বনায়ন করা এলাকাটি প্রায় পুরোটাই বৃক্ষহীন হয়ে পড়েছে।


এছাড়া, প্লট মালিকরা বনতলের জঙ্গলে অগ্নিসংযোগ করে জমি খালি করে ফেলছে, যা পরে প্রভাবশালী মহল দখলে নিচ্ছে। সামাজিক বনায়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন জানান, বনকর্মীদের যোগসাজশে প্রভাবশালীরা টানা দুই সপ্তাহ ধরে সামাজিক বনায়নের গাছ কেটে এবং আগুন লাগিয়ে জমি দখল করছে। এর ফলে মধুপুর বনাঞ্চলের প্রায় ২০ হাজার একর বনভূমি জবরদখল হয়ে গেছে এবং সরকারী বনভূমি আরও বেহাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে জানালেও বন বিভাগ কার্যকরী পদক্ষেপ নিতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ রয়েছে। দোখলা বিট অফিসার এ কে আজাদ জানান, তিনি বিষয়টি তিন দিন আগে জানতে পারেন এবং তদন্তের কাজ শুরু হয়েছে। মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, গাছ উজাড় করা এবং জমি দখলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়