ঢাকা | |

একুশে পদক পেলো ব্যান্ড ওয়ারফেজ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একুশে পদক ২০২৬ প্রদান করেন।
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৭ সময়
একুশে পদক পেলো ব্যান্ড ওয়ারফেজ

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একুশে পদক ২০২৬ প্রদান করেন। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। আজ সকাল ১০টা ৫৩ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। চলতি বছর সংগীত বিভাগে একুশে পদক পেয়েছে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পুরস্কারপ্রাপ্তদের নাম ও তাদের গুণগত অবদান পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব সঞ্চালনা করেন।


অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন

ফার্মাসিস্টস ফোরাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কমিটি অনুমোদন